সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা। নয়া দিগন্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন ঢাকা জেলার সাভার উপজেলার ডেন্ডাবর (পলাশবাড়ী) গ্রামের আবুল হোসেনের ছেলে মশিউর রহমান (৪০) ও চট্টগ্রাম জেলার বন্দর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে শাখাওয়াত গাজী (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় ঢাকাগামী দুইজন মোটরসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় ট্রাকটির সন্ধান মেলেনি। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’