
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুর এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তৌহিদুল ইসলাম (২৫) ও রিফাত সরদার (২০)। তাদের দু’জনেরই বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: মালেক আলী সরকার জানান, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









