
রাজবাড়ীতে কুষ্টিয়া থেকে ঢাকাগামী মহাসড়কে ডাকাতরা একটি গরুবাহী ট্রাক আটকিয়ে ১১টি গরুসহ ব্যবসায়ীদের মোবাইল ফোন ও নগদ টাকা লুট করেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় দুইজন গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও মিনহাজ গাজী। ঘটনার সময় তাদের সাথে আরো দুইজন সহকর্মী ছিলেন।
ভুক্তভোগীরা জানায়, সোমবার ভোর ৪টার দিকে তারা পাংশা উপজেলার মহাসড়কের পাশের একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে রওনা হন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের ট্রাকের গতিরোধ করে। পরে ওই ট্রাক থেকে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে নেমে আসে।
এ সময় ডাকাত দলের সদস্যরা গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে সেটি রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যায়। সেখানে ট্রাকে থাকা ১১টি গরু নিজেদের ট্রাকে তুলে নেয়। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয় তারা।
ব্যবসায়ীরা বাধা দিতে গেলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে দুই ব্যবসায়ী আহত হন। পরে গরু পরিবহনে ব্যবহৃত ট্রাকটি ও বেপারীদের ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতেরা।
এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী ব্যবসায়ীরা বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা করেছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








