সড়ক দুর্ঘটনা, তরুণ নিহত, পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ, পিকআপভ্যান, মোটরসাইকেল, টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতাল
সড়ক দুর্ঘটনা। নয়া দিগন্ত
ads

বগুড়ার শিবগঞ্জে পিকআপভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন মিয়া (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রাত ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সুজন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আব্দুল আলিমের ছেলে।

পুলিশ জানায়, সুজন মোটরসাইকেলে করে নিজের গ্রাম পুনট থেকে শিবগঞ্জের আমতলী বন্দরের দিকে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় সড়কের মোড়ে জয়পুরহাটগামী একটি পিকআপভ্যানের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর পিকআপভ্যানচালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ পিকআপভ্যানটি জব্দ করেছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’