লোড হচ্ছে...
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের পাশাপাশি সামনেও নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৯ দিন আগে

ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বগুড়ার উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৯ দিন আগে

লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্তে লোক প্রবেশ করানোর অপচেষ্টা মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা, সংযম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। সীমান্ত ব্যবস্থাপনার যেকোনো পর্যায়ে অবৈধ চাপ বা অপতৎপরতা মোকাবিলায় বিজিবি কোনো আপস করবে না। প্রচলিত আইন, বিধিবিধান ও নির্ধারিত প্রটোকল অনুসরণ করেই বাহিনীটি দায়িত্ব পালন করছে।
২৯ দিন আগে

আন্দোলনকারীদের অভিযোগ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ ও উন্নয়ননীতির সিদ্ধান্তে সাধারণ মানুষের স্বার্থ যথেষ্ট গুরুত্ব পায় না। এসব সিদ্ধান্তের আর্থিক ও সামাজিক প্রভাব শেষ পর্যন্ত কৃষক, শ্রমিক, নিম্ন আয়ের মানুষ এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর পড়ে।
২৯ দিন আগে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২২ জুলাই, ২ আগস্ট, ৯ আগস্ট ও ২৪ সেপ্টেম্বর জারি করা পৃথক প্রজ্ঞাপন এবং ভূমি মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন। তাদের যোগদানপত্র গ্রহণ করা হয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত থাকবে।
১৫ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ১.৫১৬ বিলিয়ন ডলার রেমিট্যান্সে এসেছে, যা ২০২৫ সালের একই সময়ের ১.৩৫১ বিলিয়ন ডলারের তুলনায় ১২.২ শতাংশ বেশি।
১৫ অক্টোবর, ২০২৬

‘রাষ্ট্র সংস্কারের আন্দোলনে অনেকে ত্যাগ স্বীকার করেছেন, শহীদ হয়েছেন এবং অনেক পরিবার নিঃস্ব হয়েছে। এসব পরিবারের প্রতি শুধু সমবেদনা জানানোই নয়; কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, সে বিষয়েও বিশেষ নজর রয়েছে সরকারের।’
১৫ অক্টোবর, ২০২৬

গ্রিন কার্ডপ্রত্যাশীদের ৩৫ হাজারের বেশি ওয়ার্ক পারমিট প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের, যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট প্রত্যাখ্যানের হার ৪৪ শতাংশে
১৫ অক্টোবর, ২০২৬

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় মুখোমুখি হতে পারেন বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ ও উগ্র ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেন।
১৫ অক্টোবর, ২০২৬

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: রেজাউল করিম বলেন, আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

সাত থেকে আটটি মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা নিবিঘ্নে নদীতে জাল পেতে মা ইলিশ শিকার করছেন। অথচ প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ রক্ষায় নদীতে কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জালসহ ১১ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।
১৫ অক্টোবর, ২০২৬

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ১৯৬ জন, মিরপুর বিভাগে ২৬৩ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।
১৫ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবদুল হাই মারা গেছেন।
১৫ অক্টোবর, ২০২৬

চ্যাম্পিয়নস লিগের এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই সিটির ওপর চড়াও ছিল পিএসজি। বুধবার ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধেই ৩ গোলের ধাক্কায় কোণঠাসা হয়ে পড়া সিটিকে শেষ পর্যন্ত ৪-২ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই।
১৫ অক্টোবর, ২০২৬

‘অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পরিবেশ ও তিস্তা নদীকে ধ্বংস করে যারা আইনের ব্যত্যয় ঘটাবে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। তারা যত প্রভাবশালীই হোক না কেন, কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
১৪ অক্টোবর, ২০২৬

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার, সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির করতে বিজিবি কাজ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৪ অক্টোবর, ২০২৬

৪১ বছর বয়সী রোনালদো সোমবার নেফচি ফারগানার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন। ক্যারিয়ারের ৯৮১তম গোল করে তিনি আল নাসরকে ৩-১ ব্যবধানে জিততে সহায়তা করেন।
১৪ অক্টোবর, ২০২৬


