মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, চেয়ারম্যান, ল্যাবরেটরি, গবেষণা, শিল্পপ্রতিষ্ঠান, শ্রেণিকক্ষ
অধ্যাপক ড. অনিমেষ সরকার। নয়া দিগন্ত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের অধ্যাপক ড. অনিমেষ সরকার।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা অনুযায়ী বিভাগের সকল শিক্ষকের উপস্থিতিতে তিনি এ দায়িত্ব নেন।

দায়িত্ব নেয়ার পর বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক অনিমেষ সরকার বলেন, ‘বিভাগের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি গবেষণার পরিবেশ আরো সমৃদ্ধ করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য ল্যাবরেটরিগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সেগুলোকে বিষয়ভিত্তিক ও বিশেষায়িত ল্যাবরেটরিতে রূপান্তরের উদ্যোগ নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘বিভাগের শ্রেণিকক্ষগুলো আধুনিকায়নের উদ্যোগ নেয়া হবে। অ্যাকাডেমিক ও গবেষণাভিত্তিক কার্যক্রমকে গতিশীল করতে নিয়মিত সেমিনার আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হবে।’

এছাড়া শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বিকাশে বায়োটেকনোলজি ক্লাব ও বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গতিশীল করার কথাও জানান তিনি।

একই সাথে শিল্পপ্রতিষ্ঠানের সাথে বিভাগের গবেষণা ও অ্যাকাডেমিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বিভাগের শিক্ষকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান নতুন চেয়ারম্যান।