জে জে গ্যাব্রিয়েল
জে জে গ্যাব্রিয়েল। ফাইল ছবি

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার সম্ভাবনার মধ্যে মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়েছেন কিশোর প্রতিভা জেজে গ্যাব্রিয়েল।

Advertisement

ভবিষ্যতের মহাতারকা হিসেবে বিবেচিত ১৬ বছর বয়সী এই ফুটবলার গত সেপ্টেম্বরে ইউনাইটেডকে চমকে দিয়ে ক্লাবটির হয়ে নিজের রেজিস্ট্রেশন বাতিলের অনুরোধ করেন। তার ১৬তম জন্মদিনের এক মাস আগেই এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ

ইউনাইটেডের মূল দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি গ্যাব্রিয়েলের।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনারা আমাকে এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছেন, যা আমি সব সময় মনে রাখব। প্রত্যেক কোচ ও স্টাফ সদস্য, সতীর্থ এবং যারা আমাকে সমর্থন করেছেন আমার ওপর বিশ্বাস রাখার এবং বেড়ে উঠতে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ।’

আরো পড়ুন : ভারতে পুলিশি নির্যাতনে জেলবন্দী মুসলিম যুবকের রহস্যজনক মৃত্যু, কী ঘটেছিল?

‘জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সব সময় আমার গল্পের অংশ হয়ে থাকবে।’

স্কাই স্পোর্টস জানিয়েছে, আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে গ্যাব্রিয়েলকে দলে নিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ।

সাবেক আইরিশ আন্তর্জাতিক ফুটবলার জো ও’সেরুইলের ছেলে গ্যাব্রিয়েল গত মৌসুমে ইউনাইটেডের একাডেমির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। তাকে দ্রুত মূল দলে উন্নীত করার পরিকল্পনাও ছিল ক্লাবটির।

আরো পড়ুন : বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর প্রচার, যা বলল বিএনপি

আগস্টে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের পর সেপ্টেম্বরে ব্রাইটনের বিপক্ষে লিগ কাপের ম্যাচে ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার অপেক্ষায় ছিলেন গ্যাব্রিয়েল।

তবে ওই ম্যাচের আগের দিনই ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান তিনি।