ডিএমপি, গ্রেফতার, মামলা
গ্রেফতার। ইন্টারনেট

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার ও ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫০, লালবাগ বিভাগ ৭০, ওয়ারী বিভাগ ৯১, মতিঝিল বিভাগ ৫৮, তেজগাঁও বিভাগ ৬৮, মিরপুর বিভাগ ১৪৩, গুলশান বিভাগ ২৯, উত্তরা বিভাগ ৫৫ ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেফতার করে।

অভিযানকালে দু’টি অবিস্ফোরিত ককটেল, ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ছয় হাজার ৮৭১ পিস ইয়াবা, দুই কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, নয় বোতল এস্কাফ, একটি অটোরিকশা, ২৯ টি মশাল, ১.৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইলফোন ও নগদ তিন হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র : বাসস