
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিজিই বিভাগের উদ্যোগে নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহীদ মো: রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বিজিই বিভাগের চেয়ারম্যান ড. মো: আবু নছর মিয়ার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘দীর্ঘ দিনের বন্ধন ছেড়ে দূরে যাওয়াটা কষ্টকর হলেও নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও কর্মজীবনে প্রবেশের জন্য তোমরা আজ বিদায় নিচ্ছো। আশা করি তোমরা তোমাদের বাবা-মা ও শিক্ষকের স্বপ্ন পূরণ করবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।’
তিনি বলেন, ‘নোবিপ্রবি ২০ বছর পর একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। র্যাঙ্কিংয়ে নোবিপ্রবি ভালো করছে এবং ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের সহযোগিতায় আমরা এটিকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে পারব। তোমাদের প্রতি আহ্বান থাকবে যেখানেই যাও নোবিপ্রবির মর্যাদা অক্ষুণ্ন রাখার চেষ্টা করবে।’
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে আমাদের সীমিত সম্পদের মধ্যেই আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
এ সময় বিজিই বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের নোবিপ্রবির আসন্ন তৃতীয় সমাবর্তনে অংশগ্রহণ এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিদায়ী স্মারক ও ফেয়ারওয়েল উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








