লোড হচ্ছে...
বাংলাদেশে দারিদ্র্যের হার বাড়ার পাশাপাশি দারিদ্র্যসীমার ঠিক উপরে থাকা বিপুলসংখ্যক মানুষও অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছেন। পরিবারের আয়-ব্যয়ের ব্যবধান সঙ্কুচিত হয়ে আসা, দীর্ঘমেয়াদি অসুস্থতার চিকিৎসা...
১৬ দিন আগে

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে মহানন্দা ব্যাটালিয়নের ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে এ অভিযান চালায়।
১৬ দিন আগে

অনুষ্ঠানে ‘প্যাশেন্ট মেন্টাল হেলথ ইজ এভরি ডক্টর’স রেসপনজিবিলিটি টু’ বিষয়ক বৈজ্ঞানিক আলোচনা উপস্থাপনা করেন মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: রুবাইয়াৎ ফেরদৌস। আলোচনায় রোগীর সামগ্রিক চিকিৎসায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরা হয়।
১৬ দিন আগে

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদীর শাহাদাতের ১০ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার বিচার নিশ্চিত করা হয়নি। এমনকি খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে এর পেছনে কারা আছে, তাদের মুখ উন্মোচন করার দায়িত্ব সরকারের।’
১৬ দিন আগে

‘দোহাজারী পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপপ্রচার বা উসকানিতে বিভ্রান্ত হওয়া যাবে না।’
১৬ দিন আগে

তামাবিল মহাসড়কে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ট্রাকের ওপর কলাপাতা দিয়ে ঢেকে মাদকগুলো পরিবহন করা হচ্ছিল।
১৬ দিন আগে

ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতা, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তি ও মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ...
১৬ দিন আগে

‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীতে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে কর্মপরিকল্পনা নেয়া হয়েছে।’
১৬ দিন আগে

মো: কামরুজ্জামান চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। নোয়াখালীতে তার শিক্ষাজীবনের সূচনা ও বিকাশ। তিনি নোয়াখালী জিলা স্কুল এবং নোয়াখালী সরকারি কলেজে পড়াশোনা করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
১৬ দিন আগে

রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে এবং তা যাত্রীসাধারণকে জানিয়ে দেয়া হবে।
১৬ দিন আগে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট একযোগে কাজ করে। পরে আজ ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
১৬ দিন আগে

‘প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের অংশ। তাদের অধিকার, মর্যাদা ও প্রয়োজনীয় বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা দরকার। এ ক্ষেত্রে অতীতে যেসব ঘাটতি ছিল, তা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।’
১৬ দিন আগে

নিখোঁজের দুদিন পর খাল থেকে বিধবার লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৬ দিন আগে

মার্কিন ‘বোমার জননী’ বনাম ইরানের ‘ক্ষেপণাস্ত্রের জনক’ : যুদ্ধ কি ঘনিয়ে এলো? তেলের দাম ১১০ ডলার ছাড়িয়েছে, বাড়ছে সামরিক তৎপরতা। ইরানের হুঁশিয়ারি, হামলা হলে জবাব দেবে তেহরান
১৬ দিন আগে

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৬ দিন আগে

ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর বক্তব্যের সমালোচনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ভিডিও ফুটেজ থাকার পরও তিনি তার ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেছেন। সাংবাদিকদের মতে, এ বক্তব্য হামলার গুরুত্ব খাটো করে দেখানোর পাশাপাশি অভিযুক্তদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হলেও সভাপতির বক্তব্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
১৬ দিন আগে

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদ বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করা হলে বিপুলসংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কর্মসংস্থান, পদোন্নতির সুযোগ ও পেশাগত অগ্রগতি ক্ষতিগ্রস্ত হবে। কারিগরি শিক্ষায় অধ্যয়নরত ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হবে। এর ফলে প্রকৌশল খাতে অস্থিরতা বাড়তে পারে এবং সরকারের মর্যাদাও ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
১৬ দিন আগে

অগ্নিকাণ্ড ও উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ তালহা বিন জসিম জানান, ছয়তলা ভবনের নিচতলার স্টোর রুমে লাগা আগুন যেন ভবনের অন্যান্য তলায় বা আশেপাশে ছড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
১৬ দিন আগে

রাজধানীর ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এসময় সেবার মান ও অপরিচ্ছন্নতায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময় বেঁধে দেন তিনি।
১৬ দিন আগে

প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪৯৯টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৭৮ হাজার ৬০৫টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৭০৮টি মামলায় আইনগত সহায়তা প্রধান করা হয়েছে।
১৬ দিন আগে


