
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুদিন পর খাল থেকে মানসিক ভারসাম্যহীন বিধবা হায়াতুন্নেছার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত হায়াতুন্নেছা একই উপজেলার গাছগড়া গ্রামের মরহুম সহিমদ্দিনের স্ত্রী। প্রায় চার বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানায় পরিবার।
পরিবারের বরাতে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন হায়াতুন্নেছা। তিনি মানসিক ভারসাম্যহীন থাকায় প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং পরে ফিরে আসতেন। ফলে স্বজনরা খোঁজাখুঁজি করেননি। শনিবার সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ার খালের পানিতে স্থানীয়রা অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ ভাসতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করলে স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন।
নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। পরিবারের আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








