
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে এ অভিযান চালায়।
অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








