
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট একযোগে কাজ করে। পরে আজ ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা মো: তালহা বিন জসিম জানান, বিকেল ৪টার দিকে সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত স্টোরে আগুন দেখতে পান কর্মীরা। পরে সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরো দু’টি এবং গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত আরো দু’টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে।
এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








