লোড হচ্ছে...
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম।
৮ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন। রাজধানীর আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়। বৈঠকটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
৭ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোট হতে পারে। কূটনীতিকরা জানিয়েছেন, ভেটো ক্ষমতাধারী চীন বল প্রয়োগের অনুমোদনের বিরোধিতা করায় প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে দুর্বল করা হয়েছে। এতে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে।
৭ এপ্রিল, ২০২৬
সংস্কার প্রশ্নে ড. ইউনূস ও আসিফ নজরুলসহ সবাইকে ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অধ্যাদেশগুলো বাস্তবায়নে তাদেরকেও রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
৪ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কারের দাবি নিয়ে ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং বর্তমান সরকার শেখ হাসিনার মতোই "ফ্যাসিবাদী পথে হাঁটছে"।
৪ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের ১৩ সদস্যের বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের পর্যালোচনা শেষে সংসদে সুপারিশ পেশ করেছে। কমিটি ৯৮টি অধ্যাদেশ হুবহু সংসদে বিল আকারে উত্থাপন, ১৫টি সংশোধিত আকারে বিল আনার প্রস্তাব করেছে। বাকি ২০টির মধ্যে ১৬টি এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই-বাছাই ও শক্তিশালীকরণের সুপারিশ করা হয়েছে, আর ৪টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই বিল আনার সুপারিশ করা হয়েছে।
২ এপ্রিল, ২০২৬
গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস। সভায় বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে অবৈধ বলে...
২ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসিকে “গণতন্ত্রবিরোধী” আখ্যা দিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে...
২ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
২ এপ্রিল, ২০২৬
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এক প্রকার নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে। ১২টি সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের পর বর্তমানে এগুলো সরকারি প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় দ্রুত নির্বাচনের দাবি জোরালো হয়ে উঠেছে। স্থানীয় সরকারের ৪ হাজার ৬৫৩টি প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী হচ্ছে চলতি বছরই। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই আলোচনায় রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে প্রকাশ্যে আগ্রহ না দেখালেও আগাম প্রস্তুতি নিয়ে রাখছে সংস্থাটি। ভোট গ্রহণ দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ।
২ এপ্রিল, ২০২৬
গণভোট অধ্যাদেশ বহাল রাখা এবং অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১ এপ্রিল, ২০২৬
গণভোট সংক্রান্ত অধ্যাদেশটি সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। এর ফলে আগামী ১২ এপ্রিল এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩০ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন ঢাকা-১৩ আসনের খেলাফত মজলিস প্রার্থী এবং গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ ও কুষ্টিয়া-৪ আসনের বিএনপি প্রার্থীরা। বুধবার (১১ মার্চ) এই মামলা দায়ের করা হয়।
১১ মার্চ, ২০২৬
গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে সংসদে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট...
১০ মার্চ, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘নির্বাচনের আগে গণভোটে “হ্যাঁ” দেওয়ার আহ্বান জানিয়ে সরকার এখন গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে।’
৯ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হক।
৮ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন কোটি ৭৪ লাখের বেশি ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুই কোটি ৩৮...
৬ মার্চ, ২০২৬
হিমালয় কন্যা নেপালে বৃহস্পতিবার (৫ মার্চ ) জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটি মনে করে, এবারের নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের অবাধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা ছিল সবচেয়ে বড় ব্যর্থতা।
২৫ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ বিরতি শেষে চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। প্রথম ধাপে ৩০ সদস্যের একটি প্রাথমিক মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে ১২ জন পূর্ণমন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী থাকছেন।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬

