
চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ সেশনের শাখাভিত্তিক মজলিসে শুরা নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) জেলার আটটি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যরা হলেন পুরুষ সদস্য কোটায় জেলা শাখার জন্য অ্যাডভোকেট আসাদুজ্জামান, মাওলানা আজিজুর রহমান, এমপি মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, জিয়াউল হক, মহিউদ্দিন ও নুর মোহাম্মদ টিপু।
চুয়াডাঙ্গা পৌর শাখায় মোস্তফা কামাল। চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখায় মাওলানা বেলাল হুসাইন। আলমডাঙ্গা উপজেলা শাখায় দারুস সালাম ও মামুন রেজা। আলমডাঙ্গা পৌর শাখায় মাহের আলী। গাংনী-আসমানখালী থানা শাখায় সেলিম রেজা, কামরুল হাসান সোহেল ও খন্দকার মাসুদুর রহমান। দামুড়হুদা উপজেলা শাখায় নায়েব আলী, মাজহারুল ইসলাম ও আবেদ উদ দৌলা টিটন। দর্শনা পৌর শাখায় মাহবুবুর রহমান টুকু। দর্শনা থানা শাখায় মাওলানা রেজাউল করিম। জীবননগর থানা শাখায় মাওলানা বেলাল হুসাইন। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখায় সাখাওয়াত হুসাইন।
মহিলা সদস্য কোটায় জেলা শাখায় ফাহিমা খাতুন। চুয়াডাঙ্গা পৌর শাখায় সুলতানা রাজিয়া। সদর উপজেলা শাখায় ময়না খাতুন। আলমডাঙ্গা উপজেলা শাখায় ইভানা লাইজু ডলি ও সাবিকুন নাহার। আলমডাঙ্গা পৌর শাখায় আফরোজা খাতুন ও সাবিকুন নাহার। গাংনী-আসমানখালী থানা শাখায় রোকসানা শেলি, জেসমিন আক্তার ও সোনালি খাতুন। দামুড়হুদা উপজেলা শাখায় রেহেনা খাতুন, শামসুন্নাহার, শাহানা হাবিব, হাফিজা খাতুন ও নাসরিনা খাতুন মিমি। দর্শনা থানা শাখায় নিলুফা খাতুন। দর্শনা পৌর শাখায় নাজমা কাদির। জীবননগর থানা শাখায় সুমাইয়া সিদ্দিকা।
চুয়াডাঙ্গার বেগমনগরের বিল্লাল কিন্ডারগার্টেন স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিনের সভাপতিত্বে এবং সহকারী অঞ্চল পরিচালক আলমগীর বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









