
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, `গণভোটের রায় ও জুলাই সনদ নতুন বাংলাদেশের রক্ষাকবচ। জুলাই সনদ মেনে সন্ত্রাস ও কালোটাকা মুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে রাজনীতিতে সন্ত্রাস, অগ্নিসংযোগ, পেশিশক্তি ও কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে।’
রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারের বিআইএ মিলনায়তনে মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।’
দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক ডা: ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন ও হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজীসহ মহানগর ও বিভিন্ন থানা শাখার নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









