
সংবিধান সংস্কার নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, গণভোটে জুলাই সনদের পক্ষে ৭০ শতাংশ ভোটারের রায়কে কোনো রাজনৈতিক দলের ৫০ শতাংশ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কিংবা ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে অগ্রাহ্য করা যায় না।
শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
রাজনীতি ও রাষ্ট্রকাঠামো সংস্কার প্রশ্নে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল মন্ত্র ছিল ‘জুলাই সনদ’। বিদ্যমান বৈষম্যমূলক রাষ্ট্রকাঠামো ভেঙে নতুন সংবিধান ও ব্যবস্থা গড়ার যে অঙ্গীকার রক্ত দিয়ে লেখা হয়েছিল, সরকার তা অগ্রাহ্য করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









