
সারাদেশে পাঁচ ধাপে চার হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এই নির্বাচনে সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে এক হাজার ৪২টি ইউপিতে এবং সর্বশেষ বা পঞ্চম ধাপে ৩৮৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
আরো পড়ুন : মাহফিলে জামায়াত এমপির সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ইমাম-খতিবদের দুঃখপ্রকাশ
কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার এক হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।
ইসির ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








