লোড হচ্ছে...
বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিগত স্বৈরাচার আওয়ামী লীগের মতো ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন করে অর্থ পাচার করতে না পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৩ দিন আগে

আইইইএফএর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে এলএনজি আমদানি ছিল ৪৪ লাখ ৩০ হাজার টন। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭১ লাখ ৩০ হাজার টনে। অর্থাৎ তিন বছরের ব্যবধানে আমদানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। অথচ একই সময়ে দেশীয় গ্যাস উৎপাদন বাড়েনি; বরং ২০১৯ সাল থেকে প্রতি বছর গড়ে ৪ দশমিক ৬৪ শতাংশ হারে কমেছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতি মেটাতে আমদানির ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে।
২৩ দিন আগে

‘টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা। এই তথ্যের ভিত্তিতে ওই পাহাড়ি এলাকায় সেনাবাহিনী এপিবিএন বিজিবি এসআরবি তাদের উদ্ধারে অভিযান চালালে সন্ত্রাসীদের সাথে গোলাগুলি শুরু হয়।’
২৩ দিন আগে

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯০ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকার নিট ঋণ নিয়েছে পাঁচ হাজার ৯২৮ কোটি ৭০ লাখ টাকা। সব মিলিয়ে দুই মাসে সরকারের মোট নিট অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৯১৯ কোটি ৩০ লাখ টাকা। এটি চলতি অর্থবছরের অভ্যন্তরীণ ঋণ লক্ষ্যমাত্রার ১৫ দশমিক ৭ শতাংশ।
২৩ দিন আগে

গবেষণার ফলাফল বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা সামনে এনেছে। প্রথমত, বাজারে বিক্রি হওয়া চাল ও চালজাত পণ্যে অ্যাফ্লাটক্সিন পরীক্ষার জন্য নিয়মিত নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে বাজারভিত্তিক নমুনা পরীক্ষা করা প্রয়োজন।
২৩ দিন আগে

ফরিদপুরের বোয়ালমারীতে ঋণের চাপে গোবিন্দ বিশ্বাস (২৮) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বিভিন্ন এনজিও থেকে নেয়া লাখের অধিক টাকার ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে এবং পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেন বলে জানা গেছে।
২৩ দিন আগে

স্বামীর সাথে ফোনে কথা বলার পর দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন তিনি। এতে ১৯ মাস বয়সী শিশুসন্তান জিসানের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মা আছিয়া ও পাঁচ বছর বয়সী মেয়ে তাবিয়া মিনহা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
২৩ দিন আগে

‘দাসত্ব সাংবাদিকতাকে মানুষ মনেপ্রাণে ঘৃণা করে। দাসত্ব সাংবাদিকতার কারণেই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। আমাদের এত মিডিয়া থাকতে আয়নাঘরের খবর জানতে হয়েছে বিদেশী মিডিয়ার মাধ্যমে।’
২৩ দিন আগে

দেশটির রাজনীতিবিদ ও কলামিস্টরা দাবি করেছেন, নির্বাচনের ফলাফল নস্যাৎ করে ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’-কে ব্যবহার করছেন।
২৩ দিন আগে

সিমাগো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে মেডিসিন (জনস্বাস্থ্য ও ক্লিনিক্যাল রিসার্চ) ক্যাটাগরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৩ দিন আগে

অর্থনৈতিক প্রতিবেদকতিন মাসেরও বেশি সময় পর দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মুখে হাসি দেখা গেল। গতকাল নিয়ে টানা দু’দিন দেশের পুঁজিবাজারের ইতিবাচক আচরণে সন্তোষ প্রকাশ করেছেন তারা।...
২৩ দিন আগে

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের শিক্ষাক্রমের সাথে নতুন প্রযুক্তির যথেষ্ট সামঞ্জস্য নেই। ব্যবহারিক শিক্ষায় ঘাটতি রয়েছে। কোথাও যন্ত্রপাতি থাকলেও সেগুলো নিয়মিত ব্যবহার করা হয় না। যন্ত্রপাতি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যেও দক্ষতার অভাব রয়েছে। এতে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারছেন না। বিশেষ করে প্রযুক্তিনির্ভর শিল্পকারখানায় কাজের জন্য যে ধরনের দক্ষতা প্রয়োজন, তা অর্জনের সুযোগ সীমিত হয়ে পড়ছে।
২৩ দিন আগে

প্রথমার্ধে বল দখলে বাংলাদেশের আধিপত্যও ছিল স্পষ্ট। ৬৪ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ১২টি শট নেয় বাংলাদেশ। বিপরীতে ভুটান শট নেয় চারটি। তবে দুই দলই লক্ষ্যে শট রাখতে পেরেছে দু’টি করে।
২৩ দিন আগে

স্থানীয় জনগণের কাছে ইমামগণ অত্যন্ত শ্রদ্ধাভাজন ও বিশ্বস্ত ব্যক্তি। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য প্রচার, ভুল ধারণা দূরীকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
২৩ দিন আগে

রাশিয়া বাংলাদেশে কৃষি পণ্য, খাদ্য ও সারের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ই-গভর্নেন্সে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
২৩ দিন আগে

নীলফামারীর সৈয়দপুরে আহমেদ প্লাইউড কোম্পানির মালিকপক্ষের উসকানিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তবে স্থানীয় লোকজন ও আটকেপড়া যানবাহনের চালক-হেলপারদের প্রতিরোধে জনভোগান্তির এই ষড়যন্ত্রমূলক অবরোধ ভেস্তে গেছে।
২৩ দিন আগে

এভাবে ভর্তুকি অব্যাহত থাকলে দেশে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়বে। এ কারণে সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
২৩ দিন আগে

সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এই বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে। পরীক্ষা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তদের মেধাবৃত্তি এবং বৃত্তি প্রাপ্তির যোগ্যতা নূন্যতম জিপিএ-৩ (৪র্থ বিষয় ব্যতীত)। ছাত্র ও ছাত্রী অনুপাতে ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী হিসেবে এই বৃত্তি প্রদান করা হয়েছে।
২৩ দিন আগে

মেজর (অব:) আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও থানার ওসির মামলা না নেয়ার ভূমিকার তীব্র সমালোচনা করে নিরপেক্ষ তদন্ত ও আইনের শাসন নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াত আমির।
২৩ দিন আগে

সাপাহার উপজেলার আদাতলা বিওপি ও করমুডাঙ্গা বিওপির মধ্যে দূরত্ব প্রায় সাড়ে ১৭ কিলোমিটার। এই দু’টি বিওপির স্বল্প সংখ্যক বিজিবি সদস্য দ্বারা চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ দূরুহ হচ্ছিল।
২৩ দিন আগে


