
স্কোপাস গবেষণা তথ্যভান্ডারভিত্তিক ২০২৬ সালের সিমাগো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে মেডিসিন (জনস্বাস্থ্য ও ক্লিনিক্যাল রিসার্চ) ক্যাটাগরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিংসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।
এতে শাবিপ্রবির বৈশ্বিক অবস্থান এক হাজার ৮১১তম। অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজার ৪৩৭তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজার ৭৪২তম।
তালিকায় বাংলাদেশের মোট ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে। দেশের শীর্ষ পাঁচে থাকা অন্য দুটি বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।
সিমাগো বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ভিত্তিতে র্যাঙ্কিং প্রকাশ করে। এ মূল্যায়নে গবেষণার জন্য ৫০ শতাংশ, উদ্ভাবনের জন্য ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবের জন্য ২০ শতাংশ গুরুত্ব দেয়া হয়। গবেষণার মান, বৈজ্ঞানিক প্রকাশনা, উদ্ভাবনী কার্যক্রম ও সামাজিক অবদানসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর অবস্থান নির্ধারণ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








