গোল দেয়ার পর বাংলাদেশী খেলোয়াড়দের উদযাপন
গোল দেয়ার পর বাংলাদেশী খেলোয়াড়দের উদযাপন। নয়া দিগন্ত

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে এগিয়ে গেছে বাংলাদেশ। ৬৮ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টমাস ডুলির দল।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি দল। 

বিশেষ করে বিশ্বনাথ ঘোষ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন। ১৮, ২৫ ও ৩৯ মিনিটে তার সামনে গোল করার সুযোগ এসেছিল। কিন্তু কোনোবারই লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।

প্রথমার্ধে বল দখলে বাংলাদেশের আধিপত্যও ছিল স্পষ্ট। ৬৪ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ১২টি শট নেয় বাংলাদেশ। বিপরীতে ভুটান শট নেয় চারটি। তবে দুই দলই লক্ষ্যে শট রাখতে পেরেছে দু’টি করে।

বিরতির পরও গোলের জন্য অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ৫৩ মিনিটে ফাহামিদুল ইসলামকে নামিয়ে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করেন কোচ টমাস ডুলি। 

পরে ৬৭ মিনিটে জামাল ভূঁইয়া ও বিশ্বনাথ ঘোষকে তুলে ইব্রাহিম ও সোহেল রানা জুনিয়রকে নামান তিনি। মাঠে নেমেই এক মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন ইব্রাহিম।

এখন জয় নিয়ে সাফ অভিযান শুরু করার অপেক্ষায় বাংলাদেশ।