লোড হচ্ছে...
দুই গোলের ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইউনাইটেড। ১৬তম মিনিটে মাতেউস কুনিয়া বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। এরপর সমতায় ফেরার জন্য চাপ বাড়াতে থাকে ইউনাইটেড।
১৯ দিন আগে

মধ্যবর্তী নির্বাচনের পরদিন, দানাকার সহকর্মী মেলিসা গ্যারেগা প্রশ্ন তোলেন যে, মার্কিন করদাতারা কেন ’ভোটারদের দ্বারা প্রত্যাখ্যাত মানুষদের হাতে অভূতপূর্ব ১.৫ ট্রিলিয়ন (দেড় লাখ কোটি) ডলারের যুদ্ধ বাজেট তুলে দেবে তাদের মৃত্যু ও ধ্বংসের রাজত্ব চালিয়ে যাওয়ার জন্য? যে অস্ত্র নির্মাতা ও এআই টেক বিলিয়নিয়াররা চিহ্নিত যুদ্ধাপরাধীদের আদেশে কাজ করে, তাদের হাতে কংগ্রেসকে মানব ইতিহাসের বৃহত্তম যুদ্ধ বাজেট তুলে দিতে আমরা কেন ছাড় দেব?’
১৯ দিন আগে

মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
১৯ দিন আগে

পিছিয়ে থেকেও লোপেসের জোড়া গোলে জয় তুলে নেয় বার্সা। পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত হান্সি ফ্লিকের দলের।
১৯ দিন আগে

ফেনী জেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল হক শিমুল অভিযোগ করে বলেন, ‘প্রধান শিক্ষক আওয়ামী লীগের নেতা হওয়ায় রাষ্ট্রীয় এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেননি। এর মাধ্যমে তিনি সরকারি নির্দেশনা ভঙ্গ ও জাতীয় দিবসকে অসম্মান করেছেন। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।’
১৯ দিন আগে

টানা হারে বিপর্যস্ত ম্যানচেস্টার সিটি। কোচ বলছেন ভারসাম্য।
১৯ দিন আগে

হৃদয় জানান, ম্যাচের ফলাফল অনেকাংশেই নির্ভর করছে বাংলাদেশ কিভাবে তাদের লক্ষ্য তাড়া শুরু করে তার ওপর। তিনি বলেন, ‘এটা নির্ভর করবে আমরা কিভাবে শুরু করি তার ওপর।’
১৯ দিন আগে

চিত্রনায়িকা পরীমনি গুলশান শুটিং ক্লাবের একটি অনুষ্ঠান শেষে তার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন। মধ্যরাতে ফেসবুকে লাইভে এসে তিনি এ ঘটনাকে পরিকল্পিত বলে উল্লেখ করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।
১৯ দিন আগে

পরীমনিকে উদ্দেশ করে ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনায় সাংবাদিকদের সাথে তার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তিনি ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি দেখিয়ে স্টেজ ছাড়েন এবং অব্যবস্থাপনার জন্য আয়োজকদের দায়ী করেন।
১৯ দিন আগে

অনেক বাংলাদেশী কর্মী সৌদি আরবে যাওয়ার পর প্রতিশ্রুত কর্মস্থলে কাজ পান না। কেউ নির্ধারিত নিয়োগকর্তার পরিবর্তে অন্যত্র কাজ করতে বাধ্য হন। আবার কোনো কোনো নিয়োগকর্তা কর্মীর আকামা নবায়ন করেন না, বেতন আটকে রাখেন কিংবা কর্মীকে দায়িত্বহীনভাবে ছেড়ে দেন।
১৯ দিন আগে

প্রতিনিধিদল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র, ধলঘাটা মাতারবাড়ী রাজঘাট এলাকা পরিদর্শন করেন।
১৯ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৯ দিন আগে

সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স আরোহী ও বাসযাত্রী হিসেবে একসাথে পুরো পরিবার অথবা এক পরিবারের অধিক সদস্য নিহতের প্রবণতা বাড়ছে।
১৯ দিন আগে

আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ- কাজটি জাতিসঙ্ঘের সংস্থা ইউএনডিপির মাধ্যমে হওয়ায় পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত হবে। পাইলট কাজের মান ভূমি মন্ত্রণালয়ের গঠিত কমিটি যাচাই করে সন্তোষ প্রকাশ করেছে। ভবিষ্যতে কোনো ভুল পাওয়া গেলে ইউএনডিপি তা সংশোধনের উদ্যোগ নেবে, যা একটি গুরুত্বপূর্ণ মানসুরক্ষা।
১৯ দিন আগে

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের কার্যসূচি ও সময় নির্ধারণ নিয়ে সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। স্পিকার ও কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. শফিকুর রহমানও অংশ নেন।
১৯ দিন আগে

নড়াইলের লোহাগড়া উপজেলার করফা-মল্লিকপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৯ দিন আগে

রোববার (৮ নভেম্বর) সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং বিকেলে গফরগাঁও উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠন আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯ দিন আগে

খাগড়াছড়ির রামগড়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ দিন আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর দক্ষিণপাড়া নূরানী জামে মসজিদ সংলগ্ন বাছির মুন্সি বাড়ি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। সাজঘর ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ মাহফিল ধারাবাহিকভাবে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে।
১৯ দিন আগে

বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা দেয়া ও মব সৃষ্টির অভিযোগে রাজিব (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
১৯ দিন আগে


