রামগড়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করে। নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

র‍্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো: বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ। সমাবেশ পরিচালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াস ।

সমাবেশে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দলের ঐক্য, সংহতি ও সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

র‍্যালি ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।