সড়ক দুর্ঘটনা, নিহত, বৃদ্ধ, মোটরসাইকেল
মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন। নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় আজিম উদ্দিন মণ্ডল নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

Advertisement

রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার লাঙ্গল বাঁধ সড়কের ধলহরাচন্দ্র প্রাইমারি স্কুলে সামনে এ ঘটনা ঘটে।

নিহত আজিম উদ্দিন উপজেলার ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় মুদি দোকানদার কুদ্দুস বিশ্বাস জানান, রাতে আজিম উদ্দিন রাস্তার পাশে হাঁটতে থাকলে পিছন দিকে থেকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ধলহরাচন্দ্র গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আজিম উদ্দিন মণ্ডল নামে এক বৃদ্ধ মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।