
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর দক্ষিণপাড়া নূরানী জামে মসজিদ সংলগ্ন বাছির মুন্সি বাড়ি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। সাজঘর ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ মাহফিল ধারাবাহিকভাবে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রথম দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৮টা থেকে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় দ্বিতীয় দিনের অধিবেশন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ:-এর তাফসীর মাহফিলের অনুসরণে নারীদের জন্য এ বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন হাজী আবদুর রৌফ (আবদু মিয়া), সভাপতি, নূরানী জামে মসজিদ, সাজঘর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
প্রথম দিনের প্রধান অতিথি ও মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন মুফাসসিরে কুরআন, লেখক ও গবেষক অ্যাডভোকেট মুহাদ্দিস মাওলানা রফিকুল্লাহ আফসারী। তিনি শরীয়তপুরের ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস।
দ্বিতীয় দিনের প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, আড়াইবাড়ী দরবার শরীফের প্রধান খলিফা ও মহালক্ষ্মীপাড়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান আতেকী।
প্রথম দিনের অধিবেশনে আরও তাফসীর পেশ করেন মাওলানা মিজানুর রহমান আতেকী, ঢাকার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাইফুল ইসলাম জিহাদী, বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের ধর্মীয় আলোচক অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান আল-ফরিদী, মাওলানা আবদুর রহমান (সেলিম), মাওলানা মাহবুবুর রহমান, চান্দলা সীরাতুন্নবী সা: ফাউন্ডেশনের উপদেষ্টা রফিকুল ইসলাম ভূঁইয়া, মাওলানা মফিজুল ইসলাম ও মাওলানা মাহাদি হাসান। বক্তারা নিজ নিজ আলোচনায় বিষয়ভিত্তিক তাফসীর, ওয়াজ ও নসীহত পেশ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, উলামায়ে কেরাম ও অতিথিরা উপস্থিত ছিলেন।
মাহফিলের সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে রয়েছেন সমাজকর্মী, শশীদল ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও সাংবাদিক মো: ছাইদুর রহমান মুন্সী। তিনি সাজঘর ইসলামী ঐক্য পরিষদের সভাপতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন খতিব, প্রাবন্ধিক ও টিভি অনুষ্ঠান উপস্থাপক এবং মাওলানা আবদুল হাকিম রহ: ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুহাদ্দিস এইচ এম গোলাম কিবরিয়া রাকিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন আবদুল কাদের সরদার, আবদুল কুদ্দুস মাস্টার, ডা. শাহেদুল হক, সুলতান আহমাদ, হাবিবুর রহমান, চারিপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী জালাল হোসেন, চৌব্বাস গ্রামের প্রবাসী আবদুল মতিন, ডা: শামসুল আলম, আল-মদিনা জামে মসজিদ, সাজঘরের সভাপতি হাজী কফিল উদ্দিন, মাওলানা মফিজুল ইসলাম ও বড়ধুশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুর রৌফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া বিভিন্ন বয়সি মুসল্লি, যুবসমাজ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন।
প্রথম দিনের অধিবেশন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়। সোমবার সকাল ৮টা থেকে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় দ্বিতীয় দিনের অধিবেশন অনুষ্ঠিত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








