
নড়াইলের লোহাগড়া উপজেলার করফা-মল্লিকপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম সাব্বির শেখ। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাসিন্দা।
এ সময় বালুমহাল নয়, এমন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী সাব্বির শেখকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








