লোড হচ্ছে...
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 'ইয়াশার' দলের চেয়ারম্যান গাদি আইজেনকোটের সাথে ক্ষমতার পালাবদল (রোটেশন) চুক্তিতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সম্মত আছেন—এমন ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
২৭ মিনিট আগে

পিসিপিও-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. নাবিল কুকালি বলেন, ’একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে অন্যজনের চেয়ে বেশি পছন্দ করার মানেই এই নয় যে ওই ব্যক্তির রাজনৈতিক কর্মসূচিকে সমর্থন করা হচ্ছে বা ফিলিস্তিনিদের জাতীয় অধিকার নিয়ে তার অবস্থানের প্রতি আস্থা রাখা হচ্ছে। নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষা মানেই যে উত্তরদাতারা ইসরাইলি নীতিতে মৌলিক পরিবর্তনের আশা করছেন, তাও স্বয়ংক্রিয়ভাবে সত্য নয়। যে ৩৭.৪ শতাংশ কোনো প্রার্থীকেই পছন্দ করেননি, তারা আইজেনকোটের এগিয়ে থাকার বিষয়টির মতোই বিশ্লেষণের দাবি রাখেন।
২ দিন আগে

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত ও প্রতারক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই তার নেই।
৫ দিন আগে

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসরাইল বেইতেনু দলের প্রধান আভিগদোর লিবারম্যান বলেছেন, দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করাই তার ‘মূল লক্ষ্য’। এছাড়া মার্কিন জনগণের কাছে ইসরাইলের ভাবমূর্তি নজিরবিহীনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
৫ দিন আগে

প্রায় নয় মাস আগে ইরানের ওপর ব্যাপক হামলার মাধ্যমে যৌথভাবে যুদ্ধ শুরু করা ট্রাম্প এবং নেতানিয়াহু—উভয়ের জন্যই নতুন কোনো যৌথ পদক্ষেপ নেয়ার সুযোগের সময়সীমা ফুরিয়ে আসছে। গত মাসের শেষের দিকে অনুষ্ঠিত ইসরাইলের জাতীয় নির্বাচনের ফলাফলের কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদ হারাতে পারেন। অন্যদিকে, জানুয়ারিতে ট্রাম্পের রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারাবে, যা যুদ্ধের অর্থায়নের ওপর তার রাজনৈতিক প্রতিপক্ষকে অনেক বেশি কর্তৃত্ব দেবে।
৬ দিন আগে

গাদি আইজেনকোট বলেন, 'একটি বৃহত্তর সরকার গঠনের জন্য আমি যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তা যদি ফলপ্রসূ না হয়, তবে আমি একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে চাই—যা শপথ নেওয়ার আগে বা পরে সম্প্রসারণের চেষ্টা আমি চালিয়ে যাব।'
৬ দিন আগে

রাজনীতিতে আসার আগে তেল আবিবের স্থলবাহিনী ‘ইসরাইল ডিফেন্স ফোর্স’ বা আইডিএফের প্রধান ছিলেন আইজেনকোট। ২০০৬ সালে দ্বিতীয় লেবানন যুদ্ধে বিশেষ একটি সামরিক কৌশল প্রয়োগ করেন তিনি। এর নীলনকশা তৈরিতে হাত রয়েছে সামরিক বিশেষজ্ঞ গাবি সিবোনিরও। ১৯৮৬ সালে ইহুদি ফৌজ থেকে অবসর নেন কর্নেল পদমর্যাদার এই অফিসার।
৯ দিন আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সাথে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আসুন, কোনো পূর্বশর্ত ছাড়াই আমরা এক কক্ষে বসি।’
১২ দিন আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য ডানপন্থী নেতা হামাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে দেশটির আরব আইনপ্রণেতাদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৩ নভেম্বর) ইসরাইলের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট।
১৩ দিন আগে

ইসরাইল ও ইরানের মধ্যকার চরম ভূ-রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার গিয়ে লেগেছে তেহরানের এক সাধারণ বাদাম ও মিষ্টি বিক্রেতার ওপর। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে চেহারাগত...
১৬ দিন আগে

নির্বাচনী কর্মসূচি অনুযায়ী, ক্ষমতায় গেলে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবেন মেলঁশোঁ। একইসাথে ন্যাটোর সমন্বিত সামরিক কমান্ড থেকে অবিলম্বে ফ্রান্সকে প্রত্যাহার করে নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
২০ দিন আগে

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, নেতানিয়াহু এখন অনেকটা আহত পশুর মতো আচরণ করছেন এবং অন্য কোনো সরকার যাতে গঠিত হতে না পারে, সেজন্য তিনি ইরানে হামলার পথ বেছে নিতে পারেন।
২০ দিন আগে

নেতানিয়াহুর অনিশ্চিত নির্বাচনের এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের ভোটাররা বিপুলভাবে ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছেন। একইসাথে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন কংগ্রেস নির্বাচিত করেছেন, যারা ইরান, গাজা কিংবা অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা—সব ক্ষেত্রেই ইসরাইলের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিতে আগ্রহী।
২১ দিন আগে

দেশটির রাজনীতিবিদ ও কলামিস্টরা দাবি করেছেন, নির্বাচনের ফলাফল নস্যাৎ করে ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’-কে ব্যবহার করছেন।
২২ দিন আগে

বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি আরব ভোটারদের বিরুদ্ধে উসকানি দিয়ে এবং তাদের রাজনৈতিক প্রতিনিধিত্বকে অবৈধ প্রমাণ করার জন্য নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এক বিবৃতিতে আরব নেতৃত্বাধীন দলগুলো এ অভিযোগ করেছে।
২৭ দিন আগে

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের পর কোনো রাজনৈতিক জোটই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের উপায় নিয়ে আলোচনা করেছে বিরোধীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিরোধী দলীয় নেতা নাফতালি বেনেট ও গাডি আইজেনকোট এ আলোচনা করেন।
২৮ দিন আগে

নেতানিয়াহুর লিকুদ পার্টি ইসরাইলের আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে নির্বাচন ‘চুরি’ করার অভিযোগ তুলেছে। তারা কাতার ও তুরস্ক থেকে অবৈধ তহবিল পেয়েছে কি না, এ নিয়েও তদন্ত শুরু করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত।
২৮ দিন আগে

ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স (পিসিবিএস)-এর সংগৃহীত ইসরাইলি পরিসংখ্যানে দেখা যায়, ১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে পূর্ব জেরুসালেম ছাড়া পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীর সংখ্যা ১১১ হাজার ৬৭৩ থেকে বেড়ে ১৪০ হাজার ২৩৫ জনে দাঁড়ায়—যা প্রায় ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি।
২৮ দিন আগে

আল-আনসারি বলেন, নির্বাচন থেকে গঠিত যেকোনো পরবর্তী সরকারের উচিত হবে আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘ প্রস্তাবগুলো মেনে চলা, ফিলিস্তিন সংকটের সমাধান করা এবং পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীন রাষ্ট্রের অধিকারকে সম্মান জানানো।
২৮ দিন আগে

ইসরাইলের পার্লামেন্টে মোট আসন ১২০টি। ফলে কোনো দলকে একক বা জোটগতভাবে সরকার গঠন করতে হলে অন্তত ৬১টি আসনে জয় পেতে হবে।
২৮ অক্টোবর, ২০২৬


