ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক । সংগৃহীত ছবি
ads

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত ও প্রতারক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই তার নেই।

শনিবার (২১ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এহুদ বারাক লিখেছেন, ‘ডুবন্ত নেতানিয়াহু এখনো আমাকে বাঁচাও বলে চিৎকার করতে করতে জনমতকে বিভ্রান্ত করে চলেছেন। তিনি একদিকে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে একই সময়ে আরব বংশোদ্ভূত ২১ শতাংশ নাগরিকের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন।’

তিনি আরো জোর দিয়ে বলেন, নেতানিয়াহু একজন পরাজিত ব্যক্তি, যিনি মূলত প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না।