লোড হচ্ছে...
সিলেট-ঢাকা মহাসড়কের চাঁনপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স, সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাস ও শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।
৯ অক্টোবর, ২০২৬

এলিসা পেরির সাথে তার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৮৯ রান। লিচফিল্ডকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। তবে ততক্ষণে জয়ের পথ অনেকটাই সহজ করে ফেলেছে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৪৬ বল হাতে রেখেই জিতে যায় তারা।
৯ অক্টোবর, ২০২৬

জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
৯ অক্টোবর, ২০২৬

হতাহতরা হাট থেকে গরু কিনে একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে বাড়িতে ফিরছিলেন। রাস্তায় কড়ই গাছ উপড়ে পড়ে সৃষ্ট হওয়া গর্তে চাকা পড়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
৯ অক্টোবর, ২০২৬

তিনি বলেন, ‘এমনকি আসল হোক বা নকল, মোগলাই পনিরও তারা আর পাতে রাখতে বা খেতে পারবেন না।’ কারণ, এটি তাদের উদ্ভাবিত খাবার বলে ইঙ্গিত দেন টুইঙ্কল।
৯ অক্টোবর, ২০২৬

পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নাম জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে লালমনিরহাট জেলা বিএনপি। এ ঘটনাকে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে দলটি।
৯ অক্টোবর, ২০২৬

গত ২৩ সেপ্টেম্বর ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র এক প্রতিবেদনকে ঘিরে তোলপাড় শুরু হয় ভারতের জাতীয় রাজনীতিতে। প্রতিবেদন অনুযায়ী, দুই কমিশনার- সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশীর অভিযোগ, তাদের অন্ধকারে রেখে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষা, বেআইনিভাবে ৬ নম্বর ফর্মের বয়ান বদল, এসআইআর-এর পর ভোটারদের নাম বাদ দেয়া এবং যুক্ত করা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন সঁধু এবং জোশী।
৯ অক্টোবর, ২০২৬

অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের পরিবার ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কোনো শিক্ষার্থী একক প্রচেষ্টায় সব অর্জন করতে পারে না; এজন্য পরিবারের সহযোগিতা প্রয়োজন। যে পরিবারে শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই, সেখানে শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা কঠিন। যথাযথ পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা আরো ভালো করতে পারে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৯ অক্টোবর, ২০২৬

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
৯ অক্টোবর, ২০২৬

সকালে দোকান থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি লেগুনা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ অক্টোবর, ২০২৬

সভায় আগামী মাসের আলোচনার জন্য ‘কিশোর গ্যাং: সমস্যা ও উত্তরণের উপায়’ বিষয়টি নির্ধারণ করা হয়। পাশাপাশি ‘অন্য এক দিগন্ত’-এর নভেম্বর ২০২৬ সংখ্যার বিভিন্ন লেখা নিয়ে ঐচ্ছিক আলোচনা হবে। আগামী ১৩ নভেম্বর ক্লাবের পরবর্তী মাসিক সভা অনুষ্ঠিত হবে।
৯ অক্টোবর, ২০২৬

তানজিদের বিদায়ে ১২৪ রানে ভাঙে সাদমান ইসলামের সাথে তার ওপেনিং জুটি। পেসার ইসমত আলমের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের এই ওপেনার। তবে তার আগে মাত্র ২৬ ওভারেই বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত দিয়ে যান তানজিদ-সাদমান।
৯ অক্টোবর, ২০২৬

এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম আজ শুক্রবার (৯ অক্টোবর) ঘোষণা করা হবে। তবে এবার পুরস্কার ঘোষণার চেয়েও বেশি আলোচনায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রতিক্রিয়া। নিজেই এ পুরস্কার পেতে আগ্রহী ট্রাম্প বিজয়ীর নাম ঘোষণার পর কী প্রতিক্রিয়া জানান, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

জান্নাতুত তাজমীনের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মেয়েটি রাতে ফোনে কেঁদে কেঁদে উদ্ধারের আকুতি জানিয়েছিল। কিন্তু কোথায় আছে, তা বলতে পারেনি। সকালে এসে থানায় তাকে মেয়ের লাশ দেখতে হলো।
৯ অক্টোবর, ২০২৬

কাজলের মা মনি বলেন, ‘আমার একটা মাত্র মেয়ে। তারা আমার মেয়েটাকে গুম করে দিয়েছে। কাওসার বিয়ের বিষয়টি বাড়িতে লুকায়। তাকে বারবার বলতে বলা হয়েছিল। কিন্তু সে বলছি, বলবো বলে এড়িয়ে যায়। আমার মেয়েটার সাথে কাওসার কী করেছে জানি না। এখন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।’
৯ অক্টোবর, ২০২৬

টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গবেষণার লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি টিকার পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ ও তা মোকাবেলায় একটি বিশেষ গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন।
৯ অক্টোবর, ২০২৬

দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন অফস্পিনার নাঈম হাসান। তার সাথে স্পিন বিভাগে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
৯ অক্টোবর, ২০২৬

বুধবার (২ সেপ্টেম্বর) পালমেইরাসের বিপক্ষে ম্যাচে ডান ঊরুর পেশিতে চোট পান নেইমার। সেই চোটে সান্তোসের হয়ে ছয় ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। ফিরে প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের ফর্ম নিয়ে বড় বার্তা দিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৯ অক্টোবর, ২০২৬

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর সম্ভাবনা নেই বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানের সাথে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে।
৯ অক্টোবর, ২০২৬


