টুইঙ্কল খান্না
টুইঙ্কল খান্না। ফাইল ছবি

ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের যারা মুঘল শাসকদের ঘৃণা করেন, মজার ছলে তাদের কঠোর সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না। 

Advertisement

সম্প্রতি নিজের লেখা কলাম ‘মিসেস ফানিবোনস’-এ অভিনেত্রী লেখেন, যারা ভারতের ইতিহাসের বই থেকে মুঘলদের মুছে ফেলতে চান, তাদের সবার আগে নিজেদের দুপুরের খাবার দিয়ে তা শুরু করা উচিত। কোফতা, কোর্মা, কাবাবের মতো খাবারগুলো তাদের অবিলম্বে ত্যাগ করা উচিত।’

তিনি বরেন, ‘এমনকি আসল হোক বা নকল, মোগলাই পনিরও তারা আর পাতে রাখতে বা খেতে পারবেন না।’ কারণ, এটি তাদের উদ্ভাবিত খাবার বলে ইঙ্গিত দেন টুইঙ্কল।

তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একপক্ষ স্বাভাবিকভাবেই তার এমন বক্তব্যের প্রশংসা করেন, কিন্তু আরেক পক্ষ তার সমালোচনা করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেন।