
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার দুপুর ১২টায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। নিরপেক্ষ ভেন্যুতে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট।
দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন অফস্পিনার নাঈম হাসান। তার সাথে স্পিন বিভাগে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
ব্যাটিংয়ে জায়গা ধরে রেখেছেন সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিম। তাদের পর আছেন মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও লিটন দাস।
অন্যদিকে প্রথমবার টেস্টে আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন রহমত শাহ। তাদের একাদশেও তিনজন স্পিনার ও তিনজন পেসার রাখা হয়েছে। আফগানিস্তানের নিয়মিত তারকা স্পিনার রশিদ খান এই টেস্টে নেই।
বাংলাদেশ একাদশ :
সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ :
আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল, জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








