সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা। ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লেগুনার ধাক্কায় মোসাম্মৎ তাসফিয়া নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। 

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া দিনমজুর আবু হানিফের মেয়ে। আবু হানিফ স্বপরিবারে নাইখাইন গ্যাস পাম্প এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। 

জানা যায়, সকালে দোকান থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি লেগুনা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাইওয়ে পুলিশ লেগুনা চালক সাইদুল ইসলামকে (২৮) আটক করেছে।

পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বারেকের সঙ্গে যোগাযোগ করা তনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।