শিক্ষার্থী মৃত্যু, মোহাম্মদ নাঈম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

রাজধানীর ভাটারা থানাধীন সাঈদনগরে বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে মোহাম্মদ নাঈম (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার সকাল ৬টার দিকে সাঈদনগর বড় মসজিদের পাশের একটি বাসায় এই ঘটনা ঘটে।

নিহত নাঈম রংপুরের মিঠাপুকুর উপজেলার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকার ১২ নম্বর রোডের ২২ নম্বর বাসায় থাকতেন।

নিহতের সহপাঠী মাজহারুল জানান, আজ সকালে অসাবধানতাবশত দ্বিতীয় তলার বেলকনি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন নাঈম। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।