যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর সম্ভাবনা নেই বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানের সাথে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে।

Advertisement

ট্রাম্পের এ ঘোষণার পর তেলের দাম কমেছে। 

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা তৈরি করতে হোয়াইট হাউস পেন্টাগনকে নির্দেশ দিয়েছিল। ধারণা করা হচ্ছিল, শক্ত অবস্থান দেখিয়ে রিপাবলিকানদের নির্বাচনী সম্ভাবনা বাড়ানোর চেষ্টা করা হতে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান দুই বেঞ্চমার্কের দাম প্রায় ০ দশমিক ৭ শতাংশ কমেছে। 

তবে এর আগে ইরানের হামলা ও পাল্টা হামলা বাড়তে পারে— এমন আশঙ্কায় হরমুজ প্রণালীতে নিরাপত্তাঝুঁকি তৈরি হলে তেলের দাম সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল।

সূত্র : বাসস