তানজিদ তামিম, বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট, বাংলাদেশ টেস্ট ক্রিকেট, আফগানিস্তান টেস্ট, আবুধাবি টেস্ট, সাদমান ইসলাম, মুমিনুল হক, তানজিদ তামিমের ব্যাটিং, ইসমত আলম
মুমিনুল হক। সংগৃহীত

সেঞ্চুরির পথেই ছিলেন তানজিদ তামিম। যদিও শেষ পর্যন্ত তিন অঙ্কে পৌঁছানো হয়নি। তবে তার বিধ্বংসী ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা দারুণ কেটেছে বাংলাদেশের।

Advertisement

শুক্রবার আবুধাবিতে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ১ উইকেটে ১৩৪ রান তুলেছে স্কোরবোর্ডে। প্রথম সেশনেই মিলেছে বড় সংগ্রহের আভাস।

শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও ছিলেন তানজিদ তামিম। মাত্র ৪১ বলে তুলে নেন ফিফটি। এরপরও থামেনি তার ব্যাট। ছুটতে থাকেন শতকের পথে। শেষ পর্যন্ত সেঞ্চুরি না পেলেও খেলেছেন ৭১ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৩ রানের ঝড়ো ইনিংস।

তানজিদের বিদায়ে ১২৪ রানে ভাঙে সাদমান ইসলামের সাথে তার ওপেনিং জুটি। পেসার ইসমত আলমের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের এই ওপেনার। তবে তার আগে মাত্র ২৬ ওভারেই বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত দিয়ে যান তানজিদ-সাদমান।

তানজিদ ফিরলেও স্বস্তিতে আছে বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে ৪১ রানে অপরাজিত আছেন সাদমান। শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও পরে ইনিংস গুছিয়ে নেন তিনি। এমনকি ৫ রানে জীবনও পেয়েছেন এই ওপেনার।

সাদমানের সাথে এখন উইকেটে আছেন মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটার অপরাজিত আছেন ৫ রানে।