অন্য এক দিগন্ত, অন্য এক দিগন্ত ক্লাবের সভা, দৈনিক নয়া দিগন্ত, তাইওয়ানের স্বাধীনতা ও সংগ্রাম, বদরুল হুদা সোহেল, কিশোর গ্যাং সমস্যা, মাসিক প্রকাশনা অন্য এক দিগন্ত
‘অন্য এক দিগন্ত’ ক্লাবের মাসিক সভা। নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের মাসিক প্রকাশনা ‘অন্য এক দিগন্ত’-এর কিশোরগঞ্জ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে এই সভা শুরু হয়।

‘তাইওয়ান—স্বাধীনতা ও সংগ্রাম’ ছিল এবারের সভার আলোচনার মূল বিষয়। পাশাপাশি ‘অন্য এক দিগন্ত’-এর সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৬ সংখ্যার বিভিন্ন লেখা নিয়ে আলোচনা করেন সদস্যরা।

ক্লাবের অন্তর্বর্তী আহবায়ক ঈসাখান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান মো: বদরুল হুদা সোহেলের সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের কিশোরগঞ্জ প্রতিনিধি মো: আল আমিন।

ক্লাবের সদস্যসচিব ও আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্লাবের সদস্য ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল নুরেন, গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী সাদিক আহম্মেদ আমির, হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার শিক্ষার্থী আহসান কবির হুজাইফা, ওয়ালী নেওয়াজ খান কলেজের শিক্ষার্থী রাকিব, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুবর্ণা আক্তার ও মনি আক্তার, আইসিটি কর্মকর্তা আহসান হাবীব, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ উমর এবং দৈনিক নয়া দিগন্তের ক্ষুদে পাঠক সাইয়্যেদা রুহী ও তাশফিন।

সভায় আগামী মাসের আলোচনার জন্য ‘কিশোর গ্যাং: সমস্যা ও উত্তরণের উপায়’ বিষয়টি নির্ধারণ করা হয়। পাশাপাশি ‘অন্য এক দিগন্ত’-এর নভেম্বর ২০২৬ সংখ্যার বিভিন্ন লেখা নিয়ে ঐচ্ছিক আলোচনা হবে। আগামী ১৩ নভেম্বর ক্লাবের পরবর্তী মাসিক সভা অনুষ্ঠিত হবে।