মো: হুমায়ুন কবির
মো: হুমায়ুন কবির। সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি মো: হুমায়ুন কবিরের নামাজে জানাজা আজ সম্পন্ন হয়েছে। বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে জানাজা অনুষ্ঠিত হয়। 

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। 

নামাজে জানাজা শেষে আইজিপি মো: আলী হোসেন ফকির মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষেও ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একটি চৌকস পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করে।

মো: হুমায়ুন কবির গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বাসস