লোড হচ্ছে...
ঘরের মাঠে দাপুটে জয়ের আনন্দের মাঝেই দুঃসংবাদ পেল লাল-সবুজের দল। সাফ শেষ ডিফেন্ডার সাদ উদ্দিনের।
৯ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
৯ দিন আগে

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'কান' জানিয়েছে, “নিরাপত্তা মন্ত্রিসভা ইসরাইলি সামরিক বাহিনীকে যে নির্দেশনা দিয়েছে, তা এমন সব কর্মকাণ্ডের দিকে নিয়ে যেতে পারে যা একটি যুদ্ধের সূচনা করতে পারে।”
৯ দিন আগে

মালদ্বীপের সাথে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও মালদ্বীপ।
৯ দিন আগে

বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের লক্ষ্যের সাথে এই উদ্যোগ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’
৯ দিন আগে

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’
৯ দিন আগে

প্রসিকিউশন জানায়, রোববার (১ নভেম্বর) এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেফতার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এ কারণে ওই দিনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
৯ দিন আগে

আগামী ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দুইটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে রাত সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
৯ দিন আগে

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তার সাথে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করছেন। মার্কিন ও মধ্যপ্রাচ্যের অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাত দিয়ে 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' এ তথ্য জানিয়েছে।
৯ দিন আগে

পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে পাঠানো তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের ব্যয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪৭৭ কোটি ৯৩ লাখ টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় বাড়তি ব্যয় ৩ হাজার ৯৫১ কোটি ৩৮ লাখ টাকা। শতাংশের হিসাবে দ্বিতীয় সংশোধিত ব্যয়ের তুলনায় বৃদ্ধি প্রায় ৬০ দশমিক ৫৪ শতাংশ।
৯ দিন আগে

সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, তা জানতে চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ...
৯ দিন আগে

সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে আট ব্যক্তি ও যানবাহনকে মোট চার হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।
৯ দিন আগে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের ভাইস-প্রেসিডেন্টের হান ঝেং। বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়ে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তিনি এ বৈঠক করেন।
৯ দিন আগে

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ম্যাচের ৮ মিনিটে সামিত সোমের চমৎকার গোলে এগিয়ে গেল লাল-সবুজের দল। অধিনায়ক হামজা চৌধুরীর নেতৃত্বে চালকের আসনে বাংলাদেশ ফুটবল দল।
৯ দিন আগে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের ফলে উপসহকারী কৃষি কর্মকর্তার দুই হাজার ৩৬০টি পদে নিয়োগ কার্যক্রমে আর কোনো আইনগত বাধা নেই বলে আজ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।
৯ দিন আগে

খাগড়াছড়িতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে উচ্চ ফলনশীল ও সুগন্ধি আমন ধানের নতুন জাত বিনা ধান-২৮ মাঠ দিবস ও শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফলন ও গুণগত মানে সম্ভাবনাময় এ জাতটি পাহাড়ের কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
১০ দিন আগে

পরাজিত শক্তি কৃত্রিমভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার যতই অপচেষ্টা করুক না কেন, তাদের দেশের মানুষ ফিরে আসতে দেবে না।
১০ দিন আগে

বিশ্বজুড়ে করোনার নতুন ধরন কি আসছে ধেয়ে? কি কি উপসর্গ, ঝুঁকিই বা কতটা?
১০ দিন আগে

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন।
১০ দিন আগে

গাজীপুরের সফিপুর ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের সম্ভাব্য ৩ সদস্য নিহত। সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ি চিহ্নিত ও পরিচয় শনাক্তে নাওজোর হাইওয়ে পুলিশের তদন্ত চলছে।
৯ দিন আগে


