প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনা ভাইস-প্রেসিডেন্টের বৈঠক
কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের ভাইস-প্রেসিডেন্টের হান ঝেং। বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়ে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তিনি এ বৈঠক করেন।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।