
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তার সাথে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করছেন। মার্কিন ও মধ্যপ্রাচ্যের অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাত দিয়ে 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' এ তথ্য জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব মোহসেন রেজাই এর আগে আজ জানান যে, ভ্যান্সের সাথে সাক্ষাতের কোনো পরিকল্পনা তাদের নেই।
মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে পাশ কাটিয়ে ভ্যান্স ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর কূটনৈতিক প্রচেষ্টায় প্রধান ভূমিকা নিয়েছেন।
দুই মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প ব্যক্তিগতভাবে জুনের সেই সমঝোতা স্মারকের সমালোচনা করেছেন—যা তৈরিতে ভ্যান্স সহায়তা করেছিলেন। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, সেটি একটি ভুল ছিল এবং এর ফলে ইরান ঘুরে দাঁড়ানোর সুযোগ ও তেল বিক্রির রাজস্ব আয় করার সুযোগ পেয়েছে।
এদিকে, দুই মার্কিন কর্মকর্তার মতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ইরানের ওপর থেকে অবরোধ বজায় রাখার পক্ষেই সমর্থন দিচ্ছেন, যতক্ষণ না তারা নমনীয় হয়।
সূত্র : টাইমস অব ইসরাইল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








