
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচের মাত্র আট মিনিটেই সামিত সোমের চমৎকার গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
হামজার নেতৃত্ব ও ম্যাচের শুরুতেই বাংলাদেশের চেপে ধরা
অধিনায়কের আর্মব্যান্ড হাতে নিয়ে আজ মাঠে নেমেছেন হামজা চৌধুরী। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকেই উজ্জীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। পঞ্চম মিনিটেই লঙ্কানদের বক্সের ঠিক সামনে একটি মূল্যবান ফ্রি-কিক পায় দল। তবে হামজার নেওয়া জোরালো শটটি পোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়।
যেভাবে এলো কাঙ্ক্ষিত গোল
গোলের খাতা খুলতে বাংলাদেশকে অবশ্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ফ্রি-কিকের মিনিট দুয়েক পরেই আক্রমণের রূপকার হিসেবে আবির্ভূত হন হামজা। ডান প্রান্ত থেকে দারুণ এক ক্রস বাড়ান তিনি, যা লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো গ্রিপ করতে ব্যর্থ হন।
বক্সের ভেতরেই ওঁৎ পেতে ছিলেন সামিত সোম। বল পেয়েই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেন তিনি। তার প্রথম শটটি লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলেও রিবাউন্ড থেকে নেওয়া দ্বিতীয় ফিরতি শটে বল জালে জড়াতে কোনো ভুল করেননি সামিত। তার এই নিখুঁত প্লেসিংয়ে পুরো গ্যালারি আনন্দের জোয়ারে ভেসে ওঠে।
নতুন ভূমিকায় হামজা-ইব্রাহিম
বাংলাদেশ দলের রণকৌশলে আজ বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। মূলতঃ ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও আজ শুরু থেকেই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন হামজা চৌধুরী এবং লাল-সবুজের প্রতিটি আক্রমণ রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অন্যদিকে, আগের ম্যাচে ভুটানের বিরুদ্ধে গোল করা ইব্রাহিমকে আজ স্ট্রাইকার পজিশনে রেখে মাঠে নামানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








