নাহিদ ইসলাম, জুলাই বিপ্লব, জুলাই বিপ্লবের নেতৃত্ব, এনসিপি, বিরোধীদলীয় চিফ হুইপ, ফ্যাসিস্ট শক্তি, বাংলাদেশবিরোধী শক্তি, রাজনৈতিক হামলার আশঙ্কা
এনসিপি আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংগৃহীত

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

Advertisement

তিনি বলেছেন, ‘আজ তাকে, কাল অন্য কাউকে এবং পরশু সবাইকে একে একে আক্রান্ত করা হবে।’

‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না’ মন্তব্য করে নাহিদ ইসলাম বলেছেন, পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’

ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি নয় উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতরে নাশকতা করে তারা সীমান্ত পেরিয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।’

সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা পাওয়ার আশা করছেন না জানিয়ে নাহিদ ইসলাম লেখেন, ‘সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে, এ আশা আর করি না। আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব।’