লোড হচ্ছে...
পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে।
১৬ অক্টোবর, ২০২৬

সিয়ামের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় ২০২৪ সালের ৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানায় ২০২৫ সালের ২৪ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলায় ২০২৫ সালের ১৮ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
১৬ অক্টোবর, ২০২৬

তিনি এ লোন সময়মত পরিশোধ না করায় তার নামে চেক ডিজঅনার মামলা হয়। এ মামলায় তিনি নিয়মিত হাজিরা দিলেও তার মামলা পরিচালনার দায়িত্বে থাকা উকিল কোর্টে তাকে অনুপস্থিত দেখান। এজন্য তার অজান্তে তার নামে ওয়ারেন্ট হয়ে গেছে।
১৬ অক্টোবর, ২০২৬

দলমত নির্বিশেষে চেষ্টা করবো দেশের গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করে রাখতে। তাহলে অন্তত রুটিন ওয়ার্কও যদি আমরা করে যেতে পারি বাংলাদেশে উন্নয়ন সম্ভব।
১৬ অক্টোবর, ২০২৬

মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরো ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। অভিযান পরিচালনা করে ওই মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
১৬ অক্টোবর, ২০২৬

পুলিশ জাকিরুল ইসলামকে গ্রেফতার করলেও তার সাথে থাকা অজ্ঞাতপরিচয় দুই-তিনজন পালিয়ে যান। পরে তার পরিহিত লুঙ্গির ডান কোচ তল্লাশি করে একটি সাদা জিপারযুক্ত পলিব্যাগে রাখা ১৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
১৬ অক্টোবর, ২০২৬

ঘটনার রাতেই জিএমপির সদর মেট্রো থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সিসি ক্যামেরার ফুটেজে হামলার সময় তাদের উপস্থিতি পাওয়া গেছে।
১৬ অক্টোবর, ২০২৬

অজয় বাঙ্গা বলেন, ‘ভবিষ্যতের উন্নয়ন নির্ভর করবে সরকারি অর্থায়ন, বেসরকারি বিনিয়োগ, জনহিতকর উদ্যোগ এবং প্রযুক্তিকে সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর। যেসব দেশে বিনিয়োগের ঝুঁকি বেশি এবং বাজার এখনো পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি, সেখানে সরকারি ও স্বল্পসুদের উন্নয়ন অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনীতি শক্তিশালী হওয়ার সাথে সাথে বেসরকারি বিনিয়োগ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে হবে।’
১৬ অক্টোবর, ২০২৬

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর। যুগ্ম আহবায়ক করা হয়েছে আব্দুল্লাহ আল মামুন ও মো: মোজাম্মেল হোসেনকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মুহাইমিন তাজিম এবং যুগ্ম সদস্যসচিব হয়েছেন আব্দুল কাইয়ুম সোহাগ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল জোবায়ের ও মো: জাহাঙ্গীর আলম।
১৬ অক্টোবর, ২০২৬

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের শ্রমবাজারে টিকে থাকতে ডিজিটাল সাক্ষরতা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, কারিগরি জ্ঞান এবং নতুন দক্ষতা শেখার সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শুধু উচ্চশিক্ষার সনদ নয়, বাস্তব কাজের উপযোগী দক্ষতাই চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
১৬ অক্টোবর, ২০২৬

এ সময় প্রধানমন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
১৫ অক্টোবর, ২০২৬

১০ অক্টোবর তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ইউসুফ। বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় ওই রাতেই সজলকে সাথে নিয়ে একটি বাগানে ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে হত্যা করেন বলে রিনি পুলিশকে জানিয়েছেন। পরে লাশ পাশের একটি ধানক্ষেতে ফেলে রাখা হয়।
১৫ অক্টোবর, ২০২৬

নোয়াখালীর সদরে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালু (১৯)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (এসআরবি-১১, সিপিসি-৩)।
১৫ অক্টোবর, ২০২৬

পথে নাটোর-রাজশাহী মহাসড়কের তারাপুর মোড়ে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে কাভার্ড ভ্যানটির পিছু নেয়। একপর্যায়ে তারা চলন্ত গাড়িটির তালা ভেঙে লাগেজসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
১৫ অক্টোবর, ২০২৬

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
১৫ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ঠিকভাবে কাজ করতে পারলে এর সুফল দেশের সব মানুষ পাবে। সবাই এগিয়ে এলে দেশের মানুষের জন্য সম্মিলিতভাবে ভালো কিছু করা সম্ভব হবে।
১৫ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ অক্টোবর, ২০২৬

যৌথ অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতার করা হয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

খুলনা জেলা সার্কেল অফিসে কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম রিকশায় করে রূপসা থেকে পুলিশ ক্লাবে যাওয়ার পথে কলেজিয়েট স্কুলের সামনে তিন ছিনতাইকারী তার পথরোধ করে।
১৫ অক্টোবর, ২০২৬

হেরোইন বহনকালে যুবদল নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬


