
চেক ডিজঅনার মামলায় গ্রেফতার হয়েছেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন তালুকদার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নওহাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানাযায়, লিটন তালুকদার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক। এন আই এক্ট ১৩৮ ধারা অপরাধে কোর্ট তার নামে ওয়ারেন্ট ইস্যু করেছে। সেই ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার লিটন তালুকদার জানান, তিনি মোহনগঞ্জ অগ্রণী ব্যাংক থেকে দুই লাখ টাকা লোন নিয়েছেন। তিনি এ লোন সময়মত পরিশোধ না করায় তার নামে চেক ডিজঅনার মামলা হয়। এ মামলায় তিনি নিয়মিত হাজিরা দিলেও তার মামলা পরিচালনার দায়িত্বে থাকা উকিল কোর্টে তাকে অনুপস্থিত দেখান। এজন্য তার অজান্তে তার নামে ওয়ারেন্ট হয়ে গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুল ইসলাম হারুন জানান, তিনি এন আই এক্ট মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টে পাঠানো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








