এনসিপির নতুন কমিটি, শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন সজীব, এনসিপি ফেনী জেলা শাখা, আখতার হোসেন, হাসানাত আবদুল্লাহ, জাহিদুল ইসলাম সৈকত, এনসিপির আহবায়ক, এনসিপির সদস্যসচিব
এনসিপির ফেনী জেলা কমিটির আহবায়ক মানিক, সদস্যসচিব সজীব। সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে শাহ ওয়ালী উল্লাহ মানিককে আহবায়ক ও সুজা উদ্দিন সজীবকে সদস্যসচিব করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আবদুল্লাহর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর। যুগ্ম আহবায়ক করা হয়েছে আব্দুল্লাহ আল মামুন ও মো: মোজাম্মেল হোসেনকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মুহাইমিন তাজিম এবং যুগ্ম সদস্যসচিব হয়েছেন আব্দুল কাইয়ুম সোহাগ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল জোবায়ের ও মো: জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, শাহ ওয়ালী উল্লাহ মানিক এর আগে এনসিপির ফেনী জেলা শাখার সদস্যসচিব এবং সুজা উদ্দিন সজীব সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, এনসিপির ফেনী জেলা কমিটির সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত দলটির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে পারেন বলে জানা গেছে।