বুড়িচং থানা, পুলিশ, অভিযান, কিশোর গ্যাং, মামলা, আটক, গ্রেফতার
বুড়িচং থানা। সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ ৩৭ জনকে আটক করা হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিদের আটক করা হয়। পরে আটকদের মধ্য থেকে ৩১ জনকে মুচলেকার মাধ্যমে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি ছয়জনকে মাদকসেবন ও নিয়মিত মামলার সংশ্লিষ্টতায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মো: লুৎফুর রহমান বলেন, ‘শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া হবে না। কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।’