লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটিতেও চালু থাকবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ।
১৮ মার্চ, ২০২৬
বাংলাদেশে বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বাধীন নতুন সরকারের এক মাস পূর্ণ হয়েছে। এই স্বল্প সময়ে সরকারের নেওয়া নানা পদক্ষেপ, পরিকল্পনা ও সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে নানা আলোচনা ও মূল্যায়ন। কেউ দেখছেন আশার আলো, আবার কেউ তুলছেন প্রশ্ন—পরিবর্তনের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হচ্ছে?
১৮ মার্চ, ২০২৬
প্রতি ঈদের মতো এই ঈদেও নতুন নোট কিনছেন সাধারণ মানুষ। এবারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তার সুযোগ নিচ্ছে এক শ্রেণির ব্যবসায়ী। রাজধানীর খোলা বাজারে নতুন নোট কিনতে ক্রেতাদের দিতে হচ্ছে বাড়তি টাকা। আইনত দণ্ডনীয় অপরাধ হলেও ঢাকার বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যেই হচ্ছে টাকা কেনাবেচা।
১৮ মার্চ, ২০২৬
লঞ্চ কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী সব বিলাসবহুল লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং চালু করা হয়েছে। বুকিং শুরু হওয়ার পর থেকেই যাত্রীরা কাউন্টারে ভিড় করছেন। অনেক যাত্রী ভোগান্তি ছাড়াই টিকিট পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
১৬ মার্চ, ২০২৬
প্রত্যাশিত ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সরকার সর্বাত্মকভাবে রাত-দিন কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গত ১৬ বছরে দেশে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তবে দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। উন্নয়নের সুফল পেতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।
১৬ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে ঘরে ফেরার জন্য মানুষের ঢল নেমেছে আব্দুল্লাহপুর বাস টার্মিনাল এলাকায়। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাস সংকট ও বাড়তি ভাড়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
১৬ মার্চ, ২০২৬
জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য—এ দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল। আমরা এমন একটি দল, যারা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়। আমরা খাল খনন শুরু করলাম। সারা বাংলাদেশে আমরা এটা করব।
১৬ মার্চ, ২০২৬
সুন্দর ভোট হলে আপত্তিগুলো ভোট হয়ে যাওয়ার পর ওঠে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এবারও তাই হয়েছে বলে জানান সিইসি।
১৬ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা সাধারণ আলোচনা করার সিদ্ধান্ত নেওয়ায় ব্যয়ের বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যে ভাষণকে ঘিরে বিরোধী দল ওয়াকআউট করেছে, সেই বক্তব্য নিয়েই দীর্ঘ সময় আলোচনা সংসদের ব্যয় বাড়াবে।
১৫ মার্চ, ২০২৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, সরকারি স্কুল ও কলেজে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
১৫ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে গণভোট নিয়ে কথা বলতে চাইলে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। তিনি প্রশ্নোত্তর পর্বের পরে অন্য বিষয়ে কথা বলার সময় পাবেন বলে জানান।
১৫ মার্চ, ২০২৬
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম (হেডফোন) নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
১৫ মার্চ, ২০২৬
তিনি আরও বলেন, তার বাবা মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেকেই ‘মিথ্যা মামলার মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের’ শিকার হয়েছেন। অনেককে গুম করা হয়েছে, আবার অনেককে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
১৫ মার্চ, ২০২৬
বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ জানিয়েছেন, রাষ্ট্রপতির ভাষণে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বিষয়ে কোনো উল্লেখ না থাকায় তিনি হতাশ হয়েছেন। তার মতে, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন না হলে দেশে আবারও স্বৈরাচার ফিরে আসার আশঙ্কা রয়েছে।
১৫ মার্চ, ২০২৬
পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াতে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে পরিচিত করা ‘কুরআনের পাখি’ হাফেজ কারি আবু রায়হানকে মালয়েশিয়ায় এক আবেগঘন সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৫ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন রোববার (১৫ মার্চ) বেলা ১১টার পর শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে জন–গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের কাছে প্রশ্ন উত্থাপন করেন।
১৫ মার্চ, ২০২৬
সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য সারা দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পাবলিক পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে প্রশ্নপত্রের মান এবং খাতা মূল্যায়নে সমতা নিশ্চিত করা হবে। এতে সাময়িকভাবে পাসের হার কমলেও দীর্ঘমেয়াদে শিক্ষার মান বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৫ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রয়োজনে স্পিকার অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা রাখবেন।
১৫ মার্চ, ২০২৬
জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ চার মামলায় হাইকোর্ট ৮১ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছে।
১৫ মার্চ, ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মন্ত্রী পদকে তিনি চাকরি হিসেবে নয়, বরং ইবাদত হিসেবে দেখেন। একই সঙ্গে মন্ত্রণালয়কে নিজের কর্মস্থল নয়, ইবাদতখানা হিসেবে বিবেচনা করেন বলেও মন্তব্য করেছেন তিনি।
১৫ মার্চ, ২০২৬

