লোড হচ্ছে...
‘মামলা করতে কুমারখালী থানায় অবস্থানকালে প্রায় দেড় থেকে দুই শ’ মানুষ থানার কম্পাউন্ডে ঢুকে তাদের গালাগাল ও হামলার চেষ্টা করে। এ অবস্থায় গভীর রাত পর্যন্ত থানায় অবস্থান করেও মামলা করতে না পেরে ফিরে আসেন তারা।’
৫ অক্টোবর, ২০২৬

সরকার বর্তমানে ডেঙ্গু মোকাবেলায় ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। গাজীপুরেও এ কার্যক্রমে গার্ল গাইডদের নেতৃত্ব দেয়ার সুযোগ রয়েছে। সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তাদের ‘গ্রিন বাংলাদেশের অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করতে হবে।
৪ অক্টোবর, ২০২৬

আগামী বৈঠকে ব্যাংক খাতের পূর্ণাঙ্গ চিত্রের পাশাপাশি সংস্কার বাস্তবায়নের রূপরেখা উপস্থাপনের জন্য অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
৪ অক্টোবর, ২০২৬

আইপিইউ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে—‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’।
৪ অক্টোবর, ২০২৬

‘আমাদের মধ্যে থেকেই যারা আমাদের বুকে আঘাত করে তৎকালীন ফ্যাসিস্ট ও আগ্রাসনবাদী দিল্লি সরকারের প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিল, তারা বাংলাদেশের প্রকৃত অবস্থান নষ্ট করার ষড়যন্ত্র করেছিল।’
৪ অক্টোবর, ২০২৬

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় ঠেকাতে এ তদারকি চালানো হয়।
৪ অক্টোবর, ২০২৬

শনিবার (৩ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
৩ অক্টোবর, ২০২৬

প্রতিমন্ত্রী ইউএনওদের উদ্দেশে বলেন, ‘এলাকার গরিব মানুষ ইউএনওর কাছে হাত পাতে। প্রত্যেক ইউএনওর জন্য ঐচ্ছিক ফান্ড দেয়া জরুরি। এতে গরিবদের তাৎক্ষণিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেয়া যায়। জনপ্রশাসন মন্ত্রণালয় এই অর্থের জোগান না দিতে পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেয়ার আয়োজন করবে। বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে বসে ফয়সালা করার কথাও বলেন তিনি।’
৩ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী বলেন, ‘বিপুল জনম্যান্ডেট নিয়ে বাংলাদেশে একটি নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের সেই ম্যান্ডেট বাস্তবায়নে আমাদের একটি পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে। আমাদের অগ্রাধিকারগুলো হলো জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। আমরা এখন প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি।’
৩ অক্টোবর, ২০২৬

পেশাগত দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা ও এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
২ অক্টোবর, ২০২৬

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। বিজিবির জীবননগর বিওপির একটি দল জীবননগর ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়।
২ অক্টোবর, ২০২৬

বিপুলসংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা ও মূল্যায়নের প্রচলিত ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষা পরিচালনা থেকে মূল্যায়ন — পুরো প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে যুক্তরাজ্যের এ কিউ এ গ্লোবালের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
১ অক্টোবর, ২০২৬

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উদ্যোগে দিবসটি উদযাপনে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’।
১ অক্টোবর, ২০২৬

সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে। আসনটি শূন্য হওয়ার পর শূন্য আসন পূরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। এই পদত্যাগের অনুলিপি ইতোমধ্যেই সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
১ অক্টোবর, ২০২৬

জাতীয় বাজেট ২০২৬-২৭ এ ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির পর রিটার্ন দাখিলের সুযোগ থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন ইভ্যাট সিস্টেমে দাখিল করেনি।
১ অক্টোবর, ২০২৬

তিনি বলেন, তেজগাঁওয়ে ৩.৪২৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হতে যাওয়া এই আধুনিক সদর দফতর কেবল একটি নতুন অবকাঠামো নয়, বরং বাহিনীর ব্যাপক সংস্কার, আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্মিতব্য এই বহুতল ভবন আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা, দ্রুত তথ্য বিনিময়, সেন্ট্রাল অপারেশন মনিটরিং, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম পরিচালনার আধুনিক কমান্ড সেন্টার হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।
১ অক্টোবর, ২০২৬

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার ১০১ সদস্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

‘দলাদলি বন্ধ করুন, নতুবা শিক্ষকতা ছেড়ে দিন’—অধিভুক্ত কলেজের শিক্ষকদের এমন কঠোর বার্তা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

নেতৃবৃন্দ বলেন, ‘আমরা দেশে শান্তি ও শৃঙ্খলা দেখতে চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। আমরা দেশকে অস্থিতিশীল করতে দেবো না। আমরা নৈরাজ্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি।’
২৯ সেপ্টেম্বর, ২০২৬


