মাহমুদা মিতু, শেখ হাসিনার লাশ, শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য, এনসিপি নেত্রী মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম, নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা, কুষ্টিয়ার দৌলতপুর, জাতীয় নাগরিক পার্টি
এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। সংগৃহীত

‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই পোস্টে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের পর পুড়ে যাওয়া বাড়ির দুটি ছবি প্রকাশ করেন মাহমুদা মিতু।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।’

তিনি আরো লেখেন, ‘কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।’

পোস্টের শেষাংশে মাহমুদা মিতু লেখেন, ‘বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।’

এর আগে বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য।