প্রতিরক্ষা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। ইন্টারনেট

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সমসাময়িক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে সুস্পষ্ট ধারণা, কৌশলগত প্রস্তুতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

Advertisement

আজ বুধবার মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘জাতীয় নিরাপত্তা’ বিষয়ক এক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন। পরে তিনি কোর্স সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সাথে মুক্ত আলোচনায় অংশ নেন।

এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ, অনুষদ সদস্য এবং এনডিসি ও এএফডব্লিউসি ২০২৬ কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস